Return Policy

স্বপ্নের বাজার-এ আমরা চাই আপনি প্রতিটি কেনাকাটায় সন্তুষ্ট থাকুন। কোনো কারণে পণ্য নিয়ে সমস্যা হলে নিচের নিয়ম অনুযায়ী রিটার্ন বা এক্সচেঞ্জ করতে পারবেন।

১. ডেলিভারির সময় পণ্য যাচাই করুন

ডেলিভারি ম্যান উপস্থিত থাকা অবস্থায়ই পার্সেল খুলে পণ্যের রঙ, সাইজ, পরিমাণ ও কোয়ালিটি যাচাই করে নিন। কোনো সমস্যা থাকলে সাথে সাথে পণ্য ফেরত দিন — সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে।

২. যেসব ক্ষেত্রে রিটার্ন/এক্সচেঞ্জ গ্রহণযোগ্য

  • অর্ডারকৃত পণ্যের বদলে ভিন্ন পণ্য, ভিন্ন রঙ বা ভিন্ন সাইজ পাঠানো হলে।
  • পণ্য ছেঁড়া, ফাটা, দাগযুক্ত বা উৎপাদনগত ত্রুটিপূর্ণ হলে।
  • পণ্যের পরিমাণ অর্ডারের চেয়ে কম হলে।
  • সাইজ না মিললে (স্টকে থাকা সাপেক্ষে এক্সচেঞ্জ)।

৩. রিটার্নের সময়সীমা

পণ্য হাতে পাওয়ার ৩ দিনের মধ্যে আমাদের হটলাইনে ফোন করে বা মেসেজ দিয়ে সমস্যার কথা জানাতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো রিটার্ন বা এক্সচেঞ্জ অনুরোধ গ্রহণ করা হবে না।

৪. রিটার্নের শর্তাবলী

  • পণ্যটি অবশ্যই অব্যবহৃত, না ধোয়া এবং আয়রন না করা অবস্থায় থাকতে হবে।
  • পণ্যের সাথে থাকা ট্যাগ, লেবেল ও মূল প্যাকেট অক্ষত থাকতে হবে।
  • ত্রুটির প্রমাণ হিসেবে পণ্যের ছবি বা ভিডিও (সম্ভব হলে পার্সেল খোলার ভিডিও) পাঠাতে হবে।
  • অর্ডার নম্বর বা ইনভয়েস সাথে রাখতে হবে।

৫. যেসব ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য নয়

  • পণ্য ব্যবহার করা, ধোয়া বা পরিবর্তন (অল্টার) করা হলে।
  • ট্যাগ বা লেবেল খুলে ফেলা হলে।
  • পছন্দ না হওয়া বা মত পরিবর্তনের কারণে (এক্ষেত্রে এক্সচেঞ্জ বিবেচনা করা হতে পারে, তবে উভয় দিকের ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হবে)।
  • মনিটর বা মোবাইল স্ক্রিনের কারণে রঙের সামান্য তারতম্য হলে।
  • অফার, ক্লিয়ারেন্স বা ডিসকাউন্ট সেলের পণ্য (যদি না তা ত্রুটিপূর্ণ হয়)।
  • পাইকারি (হোলসেল) অর্ডারের ক্ষেত্রে আলাদা চুক্তি প্রযোজ্য।

৬. রিফান্ড প্রক্রিয়া

  • ফেরত আসা পণ্য আমাদের কাছে পৌঁছানোর পর যাচাই করে ৩–৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড দেওয়া হবে।
  • রিফান্ড বিকাশ/নগদ বা আপনার পছন্দের মাধ্যমে পাঠানো হবে।
  • আমাদের ভুলের কারণে রিটার্ন হলে সম্পূর্ণ মূল্য ও ডেলিভারি চার্জ ফেরত দেওয়া হবে।
  • গ্রাহকের কারণে রিটার্ন হলে ডেলিভারি চার্জ ফেরতযোগ্য নয়।

৭. কীভাবে রিটার্ন/এক্সচেঞ্জের অনুরোধ করবেন

  1. হটলাইন 01755290746 বা 01989258556 নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন।
  2. আপনার অর্ডার নম্বর, সমস্যার বিবরণ এবং পণ্যের ছবি/ভিডিও পাঠান।
  3. আমাদের প্রতিনিধি যাচাই করে রিটার্ন বা এক্সচেঞ্জের পরবর্তী ধাপ জানিয়ে দেবেন।